শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বিএনপির ভিত্তি, আস্থা, সমর্থন জনগণের মাঝে: শাহজাহান

গিয়াস উদ্দিন রনি নোয়াখালী প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

গিয়াস উদ্দিন রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন,আমরা কর্মিদের থেকে বেশি আস্থা রাখি জনগণের ওপর। তারপর আস্থা রাখি আল্লার ওপর। যার কারণে জিয়াউর রহমানের দলের বিরুদ্ধে হাজারও ষড়যন্ত্র হওয়ার পরেও এই দলেকে এখনো নিঃশেষ করতে পারে নাই। বিশেষ করে গত ১৭ বছর বিগত সরকারের আমলে আমরা নির্যাতিত নিষ্পেষিত ছিলাম।
   
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সদরের নেয়াজপুর ইউনিয়নের বন্যা দুর্গত এলাকার ১৪ শত মানুষের মাঝে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মিনারুল ইসলাম মিনার ও সাবেক ছাত্রদল নেতা মাস্টার আব্দুল হান্নানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, আমাদের বহু নেতা গুম হয়ে গেছে, এখনো খবর নেই। আমাদের অনেক নেতা শাহাদাত বরণ করেছে।  অনেকে পঙ্গু হয়ে গেছে।  জেল জুলুমতো আমাদের নিত্য দিনের ঘটনা ছিল। আমিও নিজেও অনেক গুলো মামলার আসামি। এত কিছুর পরও আমাদের শেষ করা যায়নি। কারণ বিএনপির ভিত্তি জনগণের মাঝে।  

এ সময় তিনি দলীয় নেতাকর্মিদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সব সময় বন্যা দুর্গতের পাশে থানার আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৩ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit