রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বৈরী আবহাওয়ার কবলে পড়ে মেঘনায় ৪টি ট্রলার ডুবি

গিয়াস উদ্দিন রনি,নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে চারটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।  ডুবে যাওয়া ট্রলারগুলো হলো, জানু মাঝির ১টি, দেলোয়ার মাঝির ১টি,হেলাল মাঝির ১টি, বাবর মাঝির ১টি।  শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাট এলাকার মেঘনা নদীতে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা ধারণা করছে এ ঘটনায় ২৫-৩০জন জেলে নিখোঁজ রয়েছে। তবে তাৎক্ষণিক নিখোঁজ জেলেদের নাম ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ফিরোজ আলম জানায়, সাগর উত্তাল থাকায় বিকেল ৪টার দিকে মাছ ধরার ট্রলার গুলো ঘাটে ফিরতে শুরু করে। যাত্রা পথে ট্রলার গুলো মেঘনা নদীর বুডির দোনা এলাকায় পৌঁছলে বৈরি আবহাওয়ায় কবলে পড়ে চারটি মাছ ট্রলার ডুবে যায়। পরে পাশে থাকা মাছ ধরার অন্য ট্রলার গুলো কিছু জেলেকে উদ্ধার করে। তবে জেলেদের মাছ ধরার জাল ট্রলারসহ নদীতে তলিয়ে যায়। এ ছাড়া মেঘনা নদীতে আরো কয়েকটি ট্রলার রয়েছে।  তবে সে গুলোর এখনো কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় দেলোয়ার মাঝি গুরুত্বর আহত হয় বলে জানা যায়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, মাছ ধরার ট্রলার ডুবির বিষয়টি শুনেছি।  তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।  

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit