বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম

আট মাস পর ‘নীল টিপ’ দিয়ে ফিরছেন বুবলী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : ‘নীল টিপ’ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই সিনেমা দিয়েই প্রায় আট মাস পর নতুন কোনো সিনেমায় সাইন করলেন তিনি। নারীপ্রধান গল্পের সিনেমাটি বানাবেন মেহেদি হাসান। আগামী জানুয়ারিতে শুরু হবে সিনেমার শুটিং।

সিনেমার নির্মাতা মেহেদি বলেন ‘আমাদের দেশে নারীপ্রধান গল্পের সিনেমা খুব কম নির্মাণ হয়। নীল টিপ সিনেমার গল্প সাজানো হয়েছে এক নারীকে কেন্দ্র করে। আশা করি বুবলী তার অভিনয় দিয়ে চরিত্রটিকে পরিপূর্ণতা দিবেন। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা আছে।’

এই সিনেমায় বুবলীর বিপরীতে ছোট পর্দার কোনো অভিনেতাকে নিতে চান নির্মাতা।  ইতিমধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে বুবলীর বিপরীতে কে থাকছেন। সিনেমাটির প্রযোজক সৈয়দ মোহাম্মদ সোহেল।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit