শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নোয়াখালীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সাবস্টেশনে হামলা, ৩০ হাজার গ্রাহক ভোগান্তিতে

গিয়াস উদ্দিন রনি,নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লীবিদ্যুতের একটি সাবস্টেশনে হামলা চালিয়েছে কিছু স্থানীয়রা। ওই সময় গিয়াস উদ্দিন নামে পল্লী বিদ্যুতের একজন লাইনম্যানকে পিটিয়ে আহত করে বিক্ষুদ্ধ জনতা।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দাদপুরে এই ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মো. জাকির হোসেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় কিছু লোকজন উপজেলার দাদপুর ইউনিয়নের একটি সাবস্টেশনে হামলা করে। এরপর পর থেকে ওই সাবস্টেশনের আওতায় থাকা গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের লোকজন সেখানে যেতে না পারায় এমন পরিস্থিতি বিরাজ করছে। এতে ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিহীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।    

স্থানীয়রা জানায়, গত ১০-১২ দিন উপজেলার দাদপুর সাবস্টেশনের আওতায় থাকা পূর্ব চর মটুয়া, চর মটুয়া, দাদপুর ও নোয়ান্নই ইউনিয়ন এলাকায় ভয়াবহ লোডশেডিং দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা বিক্ষুদ্ধ হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে হামলা চালায়।  

পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মো. জাকির হোসেন আরও বলেন, আহত লাইম্যান ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাতে বিষয়টি নিয়ে সেনাবহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ছাত্রদের সাথে বৈঠক হয়েছে। সেখানে পুনরায় বিদ্যুৎ চালু করার ব্যবস্থা করা হচ্ছে।  

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit