শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’ এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেন বলিউড সুপারস্টার সালমান খান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

রাখাইনে জান্তার বিমান হামলায় দুইদিনে নিহত ৭০

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইনে গত বছরের নভেম্বর মাস থেকে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির (এএ) মধ্যে লড়াই চলছে। এই লড়াইয়ের মধ্যদিয়ে বিদ্রোহী গোষ্ঠীটি এরই মধ্যে রাখাইনের বেশিরভাগ অঞ্চল দখল করে নিয়েছে। হারানো এলাকা পুনরুদ্ধারে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী।

নারিনজারার প্রতিবেদন মতে, সোমবার (৯ সেপ্টেম্বর) আরাকান আর্মির যোদ্ধাদের দখলে থাকা মংডু শহরের ৪ মাইল দূরে অবস্থিত নাখাখা- নামে বর্ডার গার্ড পুলিশের একটি ঘাঁটিতে বিমান হামলা চালায় জান্তা বাহিনী।
 
দুটি জেটবিমান দিয়ে চালানো ওই হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হন। এর মধ্যে যুদ্ধবন্দি ও বেসামরিক বন্দি রয়েছে। এক বিবৃতিতে এই বিমান হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে বিদ্রোহী আরাকান আর্মি।
 
আরাকান আর্মি আরও বলেছে, নিহতদের মধ্যে মংডুর যুদ্ধের সময় আটক বেশ কয়েকজন যুদ্ধবন্দি রয়েছে। এছাড়া আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি ও আরএসও বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ও মিয়ানমার ফ্যাসিবাদী সামরিক জান্তার প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী ও তাদের সহযোগী রয়েছে।
 
আরাকান আর্মির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। জান্তার দুটি জেটবিমান বিমান হামলা চালালে নাখাখা-২ ব্যাটালিয়নের পেছনের ছাত্রাবাসে বিস্ফোরণ ঘটে।
 
একজন সামরিক বিশ্লেষক বলেছেন, ‘তারা (জান্তা বাহিনী) বিমান হামলায় তাদের নিজেদের লোকদের হত্যা করেছে। তারা নাখাখা-২ ব্যাটালিয়নের পেছনে চারটি বোমা ফেলেছে এবং বেশ কয়েকটি ছাত্রাবাস ধ্বংস করেছে।
 
এর আগের দিন রোববার (৮ সেপ্টেম্বর) রাখাইন রাজ্যের পকতু টাউনশিপে একটি চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তাতে যুদ্ধবন্দি ও বেসামরিকসহ ২০ জন নিহত এবং আরও অন্তত ১৫ জন আহত হন।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit