রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

দুর্গাপূজায় ইলিশ পাঠাতে ভারতের পক্ষ থেকে চিঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠাতে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে ভারত। দেশটির ফিস ইমপোর্টার অ্য়াসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে ইলিশ পাঠানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিতও দেয়া হয়েছে। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের ইলিশ রফতানিকারকরা। কারণ বাঙালিদের অত্যন্ত প্রিয় ও দুর্গাপূজায় অন্যতম চাহিদা এই ইলিশ মাছের জন্য ভারত বাংলাদেশের ওপর নির্ভর করে থাকে। গত কয়েক বছর ধরে চলমান এ সরবরাহে ভাঁটা পড়ায় বেশ বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবেদন জানিয়েছে ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

তবে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। তাই এবার ইলিশ ভারতে যাবে কিনা এ ব্যাপারেও রয়েছে যথেষ্ট অনিশ্চয়তা। ইতিমধ্যে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

এদিকে, পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামেও যায় বাংলাদেশের ইলিশ। বিশ্বের ইলিশ চাহিদার প্রায় ৭০ শতাংশ যোগানদাতা হিসেবে বাংলাদেশ এবার ভারতের আবদার পূরণ করবে কিনা? যদিও বা করে, তাহলে কতটা ইলিশ যাবে? সেই ইলিশের দাম কি মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে? পূজার আগে যাবে নাকি তার দিনের কোনও পরিবর্তন হবে? এসব প্রশ্নের উত্তর মেলেনি।

তবে যদি বাংলাদেশ সরকার একেবারেই ইলিশ সরবরাহ না করে সে ক্ষেত্রে ভারতকে মিয়ানমার থেকে আমদানি করতে হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। 

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit