স্পোর্টস ডেস্ক : ২৩ বছর বয়সি এক নারী উইসাম বেন ইয়েদারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। সেই অভিযোগেই ইয়েদারকে গ্রেফতার করা হয়। মামলার এজহারে বলা হয়েছে, গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটেছে। ইয়েদার নিজের গাড়িতে ওই নারীকে যৌন হয়রানি করেছেন।
ফ্রান্সের নিস শহরের প্রসিকিউটর ডেমিয়েন মার্টিনেলি এপিকে জানিয়েছেন, ইয়েদারকে থানা হেফাজত থেকে রিমান্ডে না নেয়ার আবেদন জানিয়েছে পাবলিক প্রসিকিউটর অফিস। সেই আবেদনের প্রেক্ষিতে গ্রেফতারকৃত ইয়েদারকে পরবর্তীতে ছেড়েও দেয়া হয়।
কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৪০