বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম গণঅভ্যুত্থানে আল্লাহর আরশ কেঁপে উঠলেও খুনি হাসিনার মন গলেনি: কাদের গণি

সভা না করেই নরসিংদী থেকে ফিরে যান সারজিস আলম

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ছাত্র-জনতার সাথে মতবিনিময় সভায় যোগ দিতে নরসিংদী পৌঁছালেও অনুষ্ঠানস্থলে যাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া কালি কুমার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা।

নরসিংদীর সমন্বয়কদের দুই গ্রুপের কোন্দল ও সমন্বয়হীনতার কারণে সভা না করেই নরসিংদী ত্যাগ করেন সারজিস আলম। তবে সভা স্থগিত করা হলেও সমন্বয়কদের পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে কোন কারণ জানানো হয়নি। সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় এ মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। সেই সভায় যোগ দিতে সকালেই ঢাকা থেকে নরসিংদী ক্লাবে পৌঁছান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও তার সঙ্গীয়রা।

তিনি সকাল সাড়ে ৯টা হতে নরসিংদী ক্লাবে অবস্থান করে জেলার সমন্বয়কদের নিয়ে অভ্যন্তরীণ মিটিং শুরু করেন। সেখানে জেলার সমন্বয়কদের একটি অংশ সমাবেশটি সাটিরপাড়ার পরিবর্তে নরসিংদী সরকারি কলেজ মাঠে করার দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতন্ডা হয়। কোথায় সমাবেশ হবে- বিকাল পর্যন্ত এ নিয়ে চলে তর্ক-বিতর্ক। সবশেষ, কোনও সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে বিকালে সাড়ে ৪টার দিকে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় যোগ না দিয়েই নরসিংদী ক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরত যান সারজিস আলম।

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit