বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

কন্যাসন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : প্রথম সন্তানের বাবা-মা হলেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। ৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। হিন্দুস্তানটাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে তাদের নবজাতককে স্বাগত জানায়।

৭ সেপ্টেম্বর বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দেখা গেছে দীপিকাকে। সেই সময় দীপিকার সঙ্গে গাড়িতে ছিলেন অভিনেত্রীর মা। গাড়িতে না থাকলেও হাসপাতালে ঢোকার সময় অভিনেত্রীর সঙ্গেই ছিলেন রণবীর সিং।

এর আগে জানানো হয়েছিল দীপিকা-রণবীরের সন্তান ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে। তার আগেই সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।

দীপিকার বেবি বাম্প প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছি- কন্যা হবে না কি পুত্র! রবিবার দীপিকা জন্ম দিলেন কন্যাসন্তানের। সোশ্যালমিডিয়ায় সন্তানের জন্মের খবর এখনও নিজেরা প্রকাশ করেননি তারকা দম্পতি।

কিউএনবি/অনিমা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit