সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

ঢাবি’র বিরাজমান পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। এ ক্ষেত্রে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং জনআকাঙ্ক্ষার পরিপন্থী কাজে সম্পৃক্ত অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। 

রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।  

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করছেন। একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারের পতনের ফলে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে। স্বৈরাচারের পতন এবং বাংলাদেশের নতুন এই অভিযাত্রার অগ্রপথিক আমাদের প্রিয় ছাত্রসমাজ। এ জন্য গোটা জাতির মতো আমরাও তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে শত শত ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত সফলতাকে প্রশ্নবিদ্ধ এবং নস্যাৎ করার জন্য নানামুখী তৎপরতা চলছে। এ ব্যাপারে আমাদের প্রিয় শিক্ষার্থীসহ দেশপ্রেমিক সবাইকে সজাগ থাকতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কতিপয় শিক্ষক-কর্মকর্তা ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং জনআকাঙ্ক্ষার পরিপন্থী কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে অভিযোগ রয়েছে। দেশের প্রচলিত আইন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বাঞ্ছনীয়। তাই আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের কাছে ইতিমধ্যেই এ ব্যাপারে আমরা জোরালো দাবি জানিয়েছি। একই সঙ্গে সদ্য বিতাড়িত স্বৈরাচারের কোনো দোসর যেন প্রশাসনে না থাকে অথবা পুনর্বাসিত না হয়, সে ব্যাপারেও আমরা নতুন প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছি। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর ব্যাপারে প্রশাসন প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

কিউএনবি/অনিমা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit