বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

দৌলতপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে পুকুরে গোসল করতে নেমে তামিম (১২) ও আশিক (১১) নামে ওই দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা একই গ্রামের রকিবুল ইসলাম ও আকছেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তামিম ও আশিক বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে গেলে সাঁতার না জানার কারনে পানিতে ডুবে তলিয়ে যায়। পরে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে দৌলতপুর থানার এস আই আশরাফ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

দুই শিশুর মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit