শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

দৌলতপুরে বিএনপির চাঁদাবাজ নেতাদের বহিষ্কার ও বিচারের দাবিতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের চাঁদাবাজ নেতাদের বহিষ্কার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী। শনিবার সকাল ১১ টার সময় তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনে করেন তিনি।এসময় তিনি তার বক্তব্যে বলেন, উপজেলা ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের বেশ কয়েকজন নেতা আমার নাম ও আমার ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলের নাম ব্যাবহার করে উপজেলা সাব-রেজিষ্টারের কার্যলয় ও দলিল লেখক দের কাছ থেকে জোর পূর্বক টাকা আদায় করে আসছে। যার প্রতিবাদে গেল বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শান্তিপূর্ণ মিছিলের ডাক দেওয়া হয়।

এদিন সকালে মিছিলের জন্য উপজেলা বাজারে বিএনপির অফিসের সামনে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করলে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শের আলী সবুজের নেতৃত্বে চাঁদাবাজ সন্ত্রাসী নেতা কর্মীরা আমাদের উপর হামলা চালায়। এতে আমার ছেলেসহ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।বিএনপির ওই নেতা আরো বলেন, আমাদের উপরে হামলা করে প্রতিপক্ষরা ঘটনার দিন রাতে মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ সম্মেল করে আমাদের নামে থানায় মামলা করেছে। আমি এই সব চাঁদাবাজ নেতাদের বহিষ্কার চাচ্ছি যাদের কারনে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে আমি মনে করি।

এসময় ওই বিএনপি নেতা এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনারদিন রাতে আমার ছেলে জাফর ইকবাল কর্নেল বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ১৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা করেছে। মামলার অভিযুক্ত আসামীরা হলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম (৪৫) উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল(৩৩) ও তার ছোট ভাই হিমেল হোসেন (২৬), এছাড়া বিএনপি নেতা কামরুল (৪০), হামিদুল (৪৭), তৌহিদুল(৪০), ওহিদুল (৩৮), শাহিন (৪০), অন্তর (১৯) ও জহিরুল (৪৫)।এবিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার কাছে দলের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অভিযোগ এনে দলের আরেক নেতা সংবাদ সম্মেলনে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit