শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মোরসালিনের গোলেই ভুটানকে হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফা দুই ম্যাচ প্রীতি সিরিজের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি করেন শেখ মোরসালিন। খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। 

ম্যাচের পাঁচ মিনিটেই গোল করে দলকে লিড এনে দিয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলার শেখ মোরসালিন। অনেকটা সৌভাগ্যপ্রসূত গোলেই দলকে এগিয়ে দেন তিনি। বক্সের ডান প্রান্ত থেকে করা রাকিবের ক্রস ফিস্ট করে ফিরিয়ে দিতে চেষ্টা করেন ভুটানের গোলরক্ষক। বল যেয়ে পড়ে মোরসালিনের পায়ে, সেখান থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি এই তরুণ তারকা।

১৮ মিনিটে সতীর্থের লং ক্রস গতি দিয়ে সাদউদ্দিনকে পেছনে ফেলে নিয়ন্ত্রণে নেন নিমা ওয়াংদি। কিন্তু তার শট পোস্ট ছেড়ে বেরিয়ে এসে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন মিতুল মারমা। কর্নারে ইয়েশে গাইয়েতলসেনের হেড দূরের পোস্ট ঘেঁষে বরিয়ে যায়।

বিরতির পর রাকিবের বদলি হিসেবে শাহরিয়ার ইমনকে নামান কোচ কাবরেরা। আর ভুটান নামে একাধিক পরিবর্তন নিয়ে। ৫০ মিনিটে ফ্রি কিক থেকে বাংলাদেশে জাল কাপায় ভুটান। তবে অফ সাইডের কারণে পরে গোল বাতিল হয়। বাকি সময়ে দুই দলই চেষ্টা করেছে, তবে কোনো দলই জালের দেখা পায়নি। ভুটানের বিপক্ষে এটি বাংলাদেশের দশম জয়। দ্বিতীয় প্রীতি ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit