মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সকল রাজনীতি নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : শিক্ষার্থীদের দাবির মুখে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকল ধরনের রাজনীতি এবং রাজনৈতিক সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রযোজ্য বিধিমতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার রেজিস্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন বেলা ১০টায় ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এক পর্যায়ে প্রশাসন বরাবর লিখিত দাবি জানায় তারা। পরবর্তীতে প্রশাসন বডি এক সমন্বয় সভা করে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সাধারণ শিক্ষার্থী লিখিত দাবির প্রেক্ষিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হলো।

একইসাথে শিক্ষার্থীদের ক্ষেত্রেও সকল ধরনের দলীয় ও লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড (প্রত্যক্ষ ও পরোক্ষ) নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রযোজ্য বিধিমতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই ক্যাম্পাসে তারা বিজয় মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit