বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ক্যান্সারের সাবান উদ্ভাবন করে ‘টাইম’ ম্যাগাজিনের শিরোনামে শিশু-বিজ্ঞানী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মাত্র ১৫ বছর বয়সে স্কিন ক্যান্সারের চিকিৎসার জন্য একটি বিশেষ সাবান উদ্ভাবন করে ‘টাইম’ ম্যাগাজিনের নজর কেড়েছে ইথিওপিয়ার বংশোদ্ভূত মার্কিন কিশোর হেমান বেকেলে। উদ্ভাবনী চিন্তা এবং সৃষ্টিশীলতার জন্য তাকে ‘শিশু বিজ্ঞানী’ হিসেবে সম্মানিত করা হয়েছে। এছাড়া তাকে ‘কিড অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করা হয়েছে।  

ভার্জিনিয়ার বাসিন্দা বেকেলে মূলত স্কিন ক্যান্সারের জন্য একটি সস্তা সাবান তৈরি করেছেন। এটা এই রোগের চিকিৎসা খরচকে ব্যাপকভাবে কমিয়ে আনতে পারে।

খবরে বলা হয়েছে, ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহী হেমান মাত্র ৪ বছর বয়সে বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেন। ৬ বছর বয়সে ক্রিসমাসে রসায়নের সরঞ্জাম পেয়ে তার বিজ্ঞান নিয়ে গবেষণার আগ্রহ আরও বাড়ে।  

ইথিওপিয়ায় বড় হওয়ার সময় তিনি দেখেছেন, সূর্যের তাপে কিভাবে শ্রমিকদের ত্বক ক্ষতিগ্রস্ত হয়। সেই অভিজ্ঞতা থেকেই তার মনে হয়, সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষার জন্য কিছু করা উচিত। স্কিন ক্যান্সারের চিকিৎসা খরচ সম্পর্কে জানতে পেরে, তিনি এমন একটি উপায় খুঁজতে থাকেন, যাতে কম খরচে এই চিকিৎসা সম্ভব হয়। 

হেমান গবেষণা করে জানতে পারেন, ‘ইমিকুমোড’ নামে একটি ওষুধ স্কিন ক্যান্সারের চিকিৎসায় কার্যকর। এরপর এই ওষুধ দিয়ে একটি সাবান তৈরির চেষ্টা শুরু করেন। ২০২৩ সালে তিনি ‘৩এম ইয়াং সায়েন্টিস্ট চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে এই প্রকল্পটি উপস্থাপন করেন এবং বিচারকদের মন জয় করে ২৫ হাজার ডলার পুরস্কার জিতে নেন।

বর্তমানে তিনি জনস হোপকিনস বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মলিকিউলার জীববিজ্ঞানী ভিটো রেবেকার সঙ্গে এই সাবানের আরও উন্নত পরীক্ষায় কাজ করছেন।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit