শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়লেন জ্যোতি-রাবেয়ারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা এ বলের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ছাড়াও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী এ দল। আসন্ন দুটি সিরিজের জন্য শ্রীলঙ্কার উদ্দেশে আজ (বৃহস্পতিবার) দেশ ছাড়লেন জ্যোতি-রাবেয়ারা। এ দলের মোড়কে আসন্ন অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আসরে যাচ্ছেন জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই। তবে নেতৃত্বে এসে ভিন্নতা। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ এ দলের অধিনায়ক থাকবেন রাবেয়া খান।

এদিকে শ্রীলঙ্কা সফরের এই দল থেকেই দেখা মিলবে বাংলাদেশের বিশ্বকাপ দলের বড় অংশের। এমন আভাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন বিসিবির নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার। এবার সফরটির দল ঘোষণার পর অনেকটাই মিলেছে সেই সূত্র। যেখানে নিয়মিতদের মধ্যে নেই কেবল রুমানা আহমেদ। এদিকে দলটিতে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে আছেন শামীমা সুলতানার। যিনি আট মাসের বেশি সময় ধরে আছেন জাতীয় দলের বাইরে।

শ্রীলঙ্কার সফরের জন্য বাংলাদেশ এ দল:

রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit