বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

জ্বালানি উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, ‘এই সরকার অন্য সরকারের মতো নয়। এই সরকার বহু ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। যারা জীবন দিয়েছে এবং আহত হয়েছে তাদের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে তিনি এই গুরুদায়িত্ব নিয়েছেন।’

উপদেষ্টা জানান, ‘তিনি দায়িত্ব গ্রহণের পর বিতর্কিত আইনসমূহ স্থগিত করেছেন এবং ৩৪ক ধারা বাতিল করেছেন। বিইআরসির গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বৃদ্ধির ব্যবস্থা করেছেন। সচিবদের তাদের আওতাধীন কোম্পানির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে নতুন বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছেন। বিচারপতির সমন্বয়ে কমিটি করে পূর্বের চুক্তিসমূহ পর্যালোচনা এবং কোনো দুর্নীতি হয়েছে কিনা তা পর্যালোচনার ব্যবস্থা করছেন। তিনি ইতিমধ্যে রূপসায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এবং পদ্মার রেললাইন ও ব্রিজ প্রকল্প পরিদর্শন করেছেন।’

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তার সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী।’ এ সময় তিনি বাংলাদেশের ভৌগলিক গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, ‘চলমান প্রকল্প গুলো সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে আগ্রহী।’

বিদ্যুৎ, জ্বালানি, সড়ক ও রেলসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। হাইকমিশনার চলমান প্রকল্পসমূহে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান এবং সকল প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করার আশ্বাস দেন। এ সময় সোলার এনার্জি ও ফ্লোটিং সোলার পার্কের বিষয়ে আলোচনা হয়। বিমসটেক এর প্রস্তাবনার আলোকে নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে পাওয়ার কানেক্টিভিটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
 
মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয় সচিব জনাব আবদুল বাকী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit