বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চান মিরাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে নান্দনিক পারফরম্যান্স করেছেন মেহেদি হাসান মিরাজ। বল হাতে ১০ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১৫৫ রান করে ঐতিহাতিস সিরিজ জয়ে হয়েছেন সিরিজ সেরা। বাংলাদেশ দলের এই অলরাউন্ডার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘আমি ব্যাটিং পজিশনের ওপরের দিকে বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চাই।’

অনেকেই বলছেন মিরাজ ৮ নম্বর পজিশনে বিশ্বসেরা ব্যাটসম্যান। এ ব্যাপারে এই অলরাউন্ডার বলেন, ‘আমি তো আরও ওপরে খেলতে চাই। আরও দায়িত্ব নিতে পারলে, আরও ওপরের দিকে খেলতে পারলে ভালো লাগবে। তবে দলের কম্বিনেশন আগে। আমাকেও নিজের উন্নতির জন্যও বড় আকারে ভাবতে হবে, নিজেকে বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে হবে। আমি বিশ্বের সেরা ৮ নম্বর ব্যাটসম্যান হতে চাই না। আমি ব্যাটিং পজিশনের ওপরের দিকের বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চাই।’

জাতীয় দলের এই তারকা ক্রিকেটার আরও বলেছেন, ‘আমার ব্যাটিং গড় বাড়াতে হবে। প্রতিদিনই ভালো করার চেষ্টা করতে হবে। মানুষ পারে না, এমন কিছু নেই। তবে এটা লম্বা প্রক্রিয়া। যদি বলি আগামী এক বছরের মধ্যেই পারব, বিষয়টা এমন নয়। কেউ তো একবারেই শীর্ষে উঠতে পারে না। চেষ্টা করে যেতে হবে, দেশকে জিতিয়ে যেতে হবে। ভাগ্য যদি থাকে, একটা সময় হয়ে যাবে আশা করি।’ 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit