শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁস, অরুণার ওপর মেজাজ হারালেন পরীমনি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার আগে ছাত্র-জনতার সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন শোবিজের একদল তারকাশিল্পী। সরব ছিলেন বিগত সরকারের (শেখ হাসিনা) নানা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে। আবার একদল শিল্পী নীরবতার ভূমিকা পালন করেন। তারা দলীয় (আওয়ামী লীগ) ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। অবস্থান নিয়েছিলেন সরকারের পক্ষে। খুলেছিলেন ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও। 

সম্প্রতি সেই আলো আসবেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি স্ক্রিনশটে দেখা যায়, আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

এদিকে আন্দোলনকারীদের উদ্দেশে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ‘গরম জল দিলেই হবে’ কথায় ঘৃণা উগড়ে দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুক পেজে পরীমনি লিখেছেন— ‘অমানুষ! হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে। থু…।’

পরীমনির এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। তার পোস্টের কমেন্ট বক্সে নাসরিন পারভীন নামে এক নেটিজেন লিখেছেন— তাকে শাস্তির আওতায় আনা হোক।  তাহসান হাসিব নামে আরেক নেটিজেন লিখেছেন— ওনাকে আইনের আওতায় এনে গরম পানি দেওয়া হোক। সুজন মাহমুদ খান লিখেছেন— এ জন্যই তোমাকে ভালোবাসী পরী। জাহিদ হাসান লিখেছেন— এরা যে কবে মানুষ হবে।

 

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ‍২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit