বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

কোন ‘বদনামে’ বিয়ে হচ্ছে না, জানালেন কঙ্গনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাউত বলিউডে ১৮ বছর কাটিয়ে ফেলেছেন।  অভিনয়ের পাশাপাশি রাজনীতির জগতেও পা রেখেছেন। কিন্তু তার ব্যক্তিগত জীবনের খবরাখবর সম্পর্কে কিছুটা অন্ধকারে তার অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী। খবর আনন্দবাজার অনলাইনের।

একাধিক বার বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। পুলিশের তরফ থেকে সমনও পেয়েছেন তিনি। ঝামেলায় জড়িয়েছেন ব্যক্তিগত জীবনেও। এক বার নাকি কঙ্গনার বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু অভিনেত্রীকে পুলিশি ঝামেলায় জড়াতে দেখে হবু শ্বশুর-শাশুড়ি নাকি ভয় পেয়ে তার বাড়ি থেকে পালিয়ে যান। 

তিনি বলেন, আইন-আদালত সংক্রান্ত নানা বিষয় ঘটতে থাকে। কারও সঙ্গে সম্পর্ক তৈরি হতে শুরু হয়, ঠিক তখনই বাড়িতে পুলিশ এসে হাজির হয়। কখনো আমাকেও তুলে নিয়ে যায়। পুলিশের সমনও আসতেই থাকে। এক বার আমার বাড়িতে হবু শ্বশুর-শাশুড়ি এসেছিলেন। সেই দিনই একটা সমন এল। এই দেখে তারা পালিয়ে গেলেন।

অভিনেত্রী সম্পর্ক ও বিয়ে নিয়ে আরও বলেন, বিয়ে নিয়ে আমার ইতিবাচক ভাবনা আছে। আমার মনে হয়, প্রত্যেকের একজন সঙ্গী প্রয়োজন হয়। সন্তান হওয়াও জরুরি। কিন্তু মানুষ আমার এমন বদনাম করেছে যে আমার বিয়েটাই হতে দিচ্ছে না।

বেশ কিছু দিন আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন কঙ্গনা। কিন্তু সেই ছবিরও পিছু ছাড়ছে না বিতর্ক। ইতিহাস বিকৃত করার অভিযোগে তার ছবিকে ছাড়পত্র দিচ্ছে না সেন্সর বোর্ড। ৬ সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল এ ছবির। কিন্তু সেন্সর বোর্ডের কোপে ছবি শেষ পর্যন্ত কবে মুক্তি পাবে এখনো জানা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit