শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

অঙ্কিতা-ভিকির ঘরজুড়ে এলো মৌ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : ব্যবসায়ী ভিকি জৈনকে বিয়ের পর বিভিন্ন সময় অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয় ‘বিগ বস্‌ ১৭’- এর ঘরে যখন প্রতিযোগী হয়ে যান, সেই সময় একবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে নিজেই সন্দেহ প্রকাশ করেন! তবে, সে বার অঙ্কিতার আশঙ্কা সত্যি নয় বলেই জানা যায়। এ বার নিজের বাড়িতে স্বাগত জানালেন নতুন অতিথিকে। তার ও ভিকির ‘মেয়ে’ মৌ লোখান্ডে জৈন-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অঙ্কিতা।

অঙ্কিতা-ভিকি তাদের সংসারে নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন। সমাজমাধ্যমে অঙ্কিতা লেখেন, ‘পরিবারে স্বাগত আমাদের ছোট্ট রাজকুমারী মৌ লোখান্ডে জৈন! তুমি আমাদের পরিবারে নতুন সংযোজন, মা এবং বাবা তোমার প্রেমে পড়ে গেছে! তোমার চোখেমুখের মায়া এবং আলিঙ্গন আমাদের মন চুরি করেছে, তোমার ছোট্ট হাত আমাদের জীবনে অপরিসীম আনন্দ এবং সুখ বয়ে আনুক। মা-বাবা হিসেবে গর্বিত। নিজেদেরও অভিনন্দন জানাচ্ছি। আমাদের মিষ্টি মেয়ে।’

এই মৌকে একটি ঝুড়িতে বসিয়ে নিয়ে আসা হয়েছে। কখনও সে খেলছে, কখনও অঙ্কিতার বিছানায় লাফাচ্ছে কখনও আবার হাত চাটছে। পার্সিয়ান একটি বিড়ালকে মৌ নাম দিয়ে ঘরে এনেছেন তারকাজুটি। 
 

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit