শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

জাহাজের সংঘর্ষ, একে অপরকে দুষছে চীন ও ফিলিপিন্স

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৩১ আগস্ট) দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিরোধ বেশ বহুদিনের। একদিকে চীন এই সাগরের সাবিনা শোল, স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং কাছাকাছি এলাকাগুলোকে নিজেদের সমুদ্রসীমার অন্তর্ভুক্ত বলে দাবি করছে।

অপরদিকে, সমুদ্রসীমার বিষয়ে ফিলিপিন্সের অবস্থানও অনড়। তাদের দাবি, ওই এলাকায় ফিলিপিন্সেরও অধিকার রয়েছে। এ বিষয়ে দুই দেশের বিরোধ ক্রমেই অবনতির দিকে গড়াচ্ছে। এমনকি, ফিলিপিন্সের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে নিজেদের নৌযান বেআইনীভাবে নোঙর করার অভিযোগও এনেছে চীন।

এবার, সাগরটির একটি বিরোধপূর্ণ এলাকায় জাহাজের সংঘর্ষের পাল্টাপাল্টি অভিযোগ এনেছে দেশ দুটি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, স্থানীয় সময় শনিবার দুপুরে ফিলিপিন্সের একটি নৌযান এসে চীনের একটি জাহাজকে ধাক্কা দেয়।
 
অন্যদিকে বেইজিংয়ের দাবি, এই সংঘর্ষের সম্পূর্ণ দায় ফিলিপিন্সের। এমনকি, ফিলিপিন্সের নাবিকদের দ্রুত চীনের সমুদ্রসীমা ত্যাগের হুঁশিয়ারিও দেয় তারা। অপরদিকে ফিলিপিন্সের পাল্টা অভিযোগ, এই সংঘর্ষের মূল হোতা চীন।
 
এর আগেও অনেকবার ফিলিপিন্সপকে চীনের সমুদ্রসীমায় প্রবেশের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এরপরও, বারবার এই হুঁশিয়ারি অগ্রাহ্য করে চীনের সমুদ্রসীমায় নৌযান নোঙর করছে ফিলিপিন্স। এতে ক্রমেই দুই দেশের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে।

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit