মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

ডোমারে নাট্য সমিতি মিলনায়তনের আহবায়ক কমিটি গঠন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩১১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী প্রাচীন সাংস্কৃতিক প্রতিষ্ঠান “ডোমার নাট্য সমিতি” মিলনায়তনের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ সময় কার্যনির্বাহী কমিটির সকলের সম্মতিক্রমে মাসুদ বিন আমিন সুমন কে আহবায়ক করে ৭ সদস্যর একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় নাট্য সমিতির মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্য সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক। আহবায়ক কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমন, কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, আসাদুজ্জামান চয়ন, মিজানুর রহমান সোহাগ, পরশ কুমার চন্দ, আরমিন আক্তার জাহান, জাকিয়া বেগম চান্দা।

উপস্থিত সকলেই বলেন, যত দ্রুত সম্ভব নতুন ও সংশেধিত ভোটার তালিকা প্রনয়ন, সাধারণ সভা আহ্বান এবং নির্বাচন কমিশন গঠন করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি গঠন সম্পন্ন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit