বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

বাড়ির ফটকে বোমা ও কাফনের কাপড়, পরে উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : মেহেরপুরের গাংনীতে একটি বাড়ির প্রবেশদ্বার থেকে বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার রাত ১০টায় পৌর শহরের চৌগাছা গ্রামের জহিরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ফটক থেকে বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে পুলিশ। 

জহিরুল ইসলাম মিঠু চৌগাছা ৪নং ওয়ার্ডের হাসান সরোয়ারের ছোট ছেলে ও গাংনী বাজারের ঔষধ ব্যবসায়ী। 

জহিরুল ইসলাম জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে প্রবেশ করার সময় একটি সবুজ রংয়ের ব্যাগ দেখতে পাই। পুলিশকে খবর দিলে গাংনী থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মড়ানো একটি বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে।

তিনি আরও জানান, গত ২৭ আগষ্ট মঙ্গলবার রাতে তার বাড়িতে বোমা হামলা করা হয়। বর্তমানে তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম বলেন, বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। তবে দুষ্কৃতিকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৪,/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit