সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

২০২০ সালের মামলায় ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার মামলায় নতুন একটি অভিযোগ এনেছেন প্রসিকিউটররা। ওই নির্বাচনে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন।

গত মাসে মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রতিক্রিয়ায় প্রসিকিউটরা বলেছিলেন, প্রেসিডেন্টরা পদে থাকাকালীন দাপ্তরিক কাজের জন্য ফৌজদারি মামলা থেকে দায়মুক্তি পান।

ট্রাম্প বরাবরই নির্বাচনী হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে প্রমাণ ছাড়াই তিনি দাবি বজায় রেখেছেন- ২০২০ সালের নির্বাচনে ব্যাপক ভোটার জালিয়াতি হয়েছিল।
 
ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ আনেন বিচার বিভাগের স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ। এটি আগের চার অভিযোগের মধ্যেই পড়েছে। রাষ্ট্রের সঙ্গে প্রতারণা, দাপ্তরিক কার্যধারাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র, সরকারি কার্যধারাকে বাধাগ্রস্ত করার চেষ্টা এবং অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, অভিযোগটি আনা হয়েছে নির্বাচন থেকে আমেরিকার জনগণকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। তিনি দ্রুত এ অভিযোগ শেষ করার আহ্বান জানান। ট্রাম্পের আইনজীবী দলের ঘনিষ্ঠ একটি সূত্র সিবিএস নিউজকে বলেছে, নতুন অভিযোগে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই।  

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit