শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সোনাগাজীতে বন্যার পানিতে ভেসে এলো দুই অজ্ঞাত লাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : ফেনীর সোনাগাজীতে পৃথক সময়ে বন্যার পানিতে ভেসে আসা দুই অজ্ঞাত নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। একজন পুরুষ ও অপরজন হিন্দু ধর্মাবলম্বী নারী। 

সোমবার দুপুরে স্থানীয় জনতার সহযোগিতায় মহুরী সেচ প্রকল্প এলাকার বড় ফেনী নদীর তীর থেকে ২৬-২৭ বছরের এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যায় জানাজা শেষে বেওয়ারিশ লাশ হিসেবে মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের দৌলত চৌধুরী দীঘিরপাড়ে গণকবর স্থানে তাকে দাফন করা হয়েছে। 

অপরদিকে মঙ্গলবার দুপুর ২টায় একইস্থানে ২৫-২৬ বছরের অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তার গলায় সিঁথির মালা থাকায় প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে ওই নারী হিন্দুধর্মাবলম্বী। 

হিন্দু ধর্ম অনুযায়ী তার মরদেহ সৎকারের জন্য স্থানীয় হিন্দু নেতাদের সঙ্গে পুলিশের সিদ্ধান্ত হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় দুটি অজ্ঞাত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। 

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit