বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শার্শার গাতিপাড়ায় বিএনপি’র দোয়া মাহফিল

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৭ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় শার্শার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগষ্ট মঙ্গলবার শার্শার গাতিপাড়া ওয়ার্ড বিএনপি’র উদ্যেগে দুপুরে গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির।

দোয়া মহিফিলে সভাপতিত্ব করেন গাতিপাড়া মাধ্যমিক ব্যিালয়ের শাহ ই আলম। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আশরাফুর আলম বাবু, শার্শা উপজেলা আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি, বিএনপি নেতা প্রভাষক মোঃ মামুনুর রশিদ , স্কুলের ধর্মিয় শিক্ষক মাওঃ আব্দুল ওয়াদুদ, গনিত শিক্ষক মাহবুবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ কামারুজ্জামান, জামায়াতনেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদ্বীন, বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল অহেদ, রফিকুল ইসলাম, মোঃ ফজলুর রহমান, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ওয়াছি উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সবুজ হোসেন ,যুবদল নেতা আল সেলিম রেজা,মোঃ বাবি বিল্লাহ হাফিজুর রহমান প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপি’র সাবেক মন্ত্রি মরহুম তরিকুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল ওয়াদুদ।।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit