বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

 ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিল কেন্দ্রীয় ছাত্রদল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী ও লক্ষীপুর সদরে বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।রোববার (২৫ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ছাত্রদলের বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, স্যালাইন, পানি, শুকনো খাবার ইত্যাদি অন্তর্ভুক্ত ছিলো।  

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের উদ্যেগে বন্যার্ত  নোয়াখালী, লক্ষীপুরসহ বিভিন্ন জেলার বন্যা দুর্গত এলাকায় আমরা ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এই ধারাবাহিকতা নোয়াখালীর সদর উপজেলার একাধিক ইউনিয়ন ও লক্ষীপুরের সদর উপজেলার বানভাসিদের ঘরে ঘরে ছাত্রদল নেতারা ত্রাণ পৌঁছে দেয়।  

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম,সহ-সভাপতি এবিএম ইজাজুল করিম রুয়েল, মনজুরুল ইসলাম রিয়াদ, যুগ্ম সম্পাদক হাসানুর রহমান হাসান, মওদুদ আহমেদ প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit