শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

গাজীপুরে শ্রমিক আন্দোলন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিক- কর্মচারীদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করছে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যার ফলে বিকল্প আঞ্চলিক সড়কগুলো ব্যবহার করে চলছে যানবাহন।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে গাজীপুরের চন্দ্রা হরতকিতালা এলাকায় অবস্থিত মাহমুদ জিন্স লিমিটেড কারখানায় এ আন্দোলন শুরু হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৯টা থেকে শ্রমিকরা আন্দোলনের ডাক দিয়ে রাতভর কারখানার ফটক অবরোধ করে অবস্থান করে। পরে আজ শুক্রবার সকালে কয়েক হাজার শ্রমিক কর্মচারী এসে আন্দোলনে যোগদান করেন।

জানা গেছে, কারখানার শ্রমিক ও কর্মচারিদের ৫ মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানার মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছে মালিকপক্ষ। এ সময় কারখানার শ্রমিকরা ঘটনাটি জানতে পেরে দলবদ্ধ হয়ে কারখানায় প্রবেশ করে মালামাল বের করতে বাঁধা দেয়। এক পর্যায়ে সেখানে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। পরে শ্রমিকরা কারখানার প্রধান গেট অবরোধ করে রাখে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেন। রাতভর সেখানে পাহারা দেন শ্রমিকরা।

এ ব্যাপারে ওই কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা কেউই এ ব্যাপারে কথা বলেননি। কারখানার শ্রমিক শফিক মিয়া, ইব্রাইম হোসেন, সুমন রানা জানান, শ্রমিকদের পাঁচ মাসের ও কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে গতকাল আন্দোলন করা হয়। পরে রাতের আঁধারে কারখানার কর্তৃপক্ষ মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করে।

এর আগে কাল বুধবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে শ্রমিক ও কর্মচারীরা মহাসড়ক অবরোধ করে। টানা চার ঘণ্টা অবরোধের পর প্রশাসন ও মালিক পক্ষের আশ্বাসে তারা আন্দোলন বন্ধ করে। গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, শ্রমিকরা আন্দোলন করছে। তারা সড়ক অবরোধ করে রেখেছে। যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৪,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit