শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন ২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহজনক তুহিন আটক ডাকাতি করতে এসে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনাকে হৃতিক রোশানের নীরব সমর্থন

পিএফএ’র বর্ষসেরা ফোডেন, সেরা তরুণ খেলোয়াড় চেলসির পালমার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : গেল মৌসুম দুর্দান্ত কাটিয়েছেন ফিল ফোডেন। সিটিজেনদের টানা চতুর্থ শিরোপা জয়ের পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিজে করেছেন ১৯ গোল। এছাড়াও আছে ৮টি অ্যাসিস্ট। যার স্বীকৃতি হিসেবে পিএফএ পুরস্কার জেতেন ফোডেন।এছাড়াও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিচারেও সেরা ফুটবলার হয়েছেন তিনি। পিএফএ’র বর্ষসেরা পুরস্কারের জন্য বেশ কঠিন লড়াই হয়েছে। ফোডেনের ক্লাব সতীর্থ হলান্ড এবং রদ্রি ছিলেন রেসে। তবে সাবাইকে পেছনে ফেলে পুরস্কার জেতেন ইংলিশ উইঙ্গার।

Cole Palmer named 2023/24 PFA Young Player of the Year | News | Official Site | Chelsea Football Club
পিএফএ’র সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন কোল পালমার।

এদিকে, পিএফএ’র সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন চেলসির কোল পালমার। তাতে ফিরে এল ২০০৯-১০ মৌসুমের স্মৃতি। সেবার পিএফএ বর্ষসেরা ও সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন যথাক্রমে ওয়েইন রুনি ও জেমস মিলনার। তাদের পর এবারই প্রথম পিএফএ বর্ষসেরা ও বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ইংল্যান্ডের দুই খেলোয়াড়। গত মৌসুমে সিটি ছেড়ে চেলসিতে যোগ দেন পালমার। চেলসিতে প্রথম মৌসুমেই ২২ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বনে যান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit