বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

চৌগাছায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১১৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) বিকেলে উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে শহরের ভাস্কার্য মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দীক। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দীনের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, কাউন্সিলর আনিছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনিচুর রহমান সর্দার, কবির হোসেন, প্রভাষক বিএম হাফিজুর রহমান, আতিয়ার রহমান, উপজেলা যুব দলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, যুবদল নেতা এখলাচ হোসেন বকুল, এম ইলিয়াচ হোসেন প্রমুখ। এছাড়া ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit