শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

শার্শা সাতমাইল পশুহাট বন্ধ : বিপাকে পড়েছে গরুর খামারী ও ব্যবসায়ীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা :  এ বছর ডাক না হওয়ায দক্ষিন বঙ্গের সর্ববৃহৎ যশোরের শার্শা উপজেলার সাতমাইল পশুহাটটি বন্ধ হয়ে গিয়েছে। যে কারনে বিপাকে পড়েছে গরুর খামারী ও ব্যবসায়ীরা। সরকার হারাতে বসেছে কোটি কোটি টাকার রাজস্ব। আওয়ামীলীগ সরকার পতনের পর প্রশাসন হাটটি বন্ধ করে দেয়। ২০ আগষ্ট মঙ্গলবার সকালে কন্ধ হাটটি দখলে নিতে বাগআঁচড়া এলাকার প্রভাবশালী একটি চক্র পশু হাটে জড়ো হয় । এখন জমজমাট হাটটির চেহারা ফাঁকা মাঠে পরিনত হয়েছে।

সূত্রে জানাগেছে, দক্ষিন বঙ্গের সর্ববৃহৎ সাতমাইল পশুহাট। এ হাটে প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার হাট বসে। প্রতি হাটে বেচা কেনা হয় প্রায় ৫ হাজারেরও বেশি পশু। যে কারনে হতাসায় পড়েছে গরু খামারীরা ও গরু ব্যবসায়ীরা। প্রতি বছর প্রায় ১০ কোটি টাকা এই হাটের ডাক হয়। রাজনৈতিক কারনে এ বছর হাটটি ডাক হয়নি।যে কারনে উপজেলা প্রশাসন হাটের খাজনা আদায় করে আসছিলো। আওয়ামীলীগ হাসিনা সরকারের পতনের পর হাটটি বন্ধ হয়।

একাধিক সূত্রে জানাগেছে, ষড়যন্ত্র কওে শার্শার স্থানীয় সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বাগআঁচড়া ও কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল ও মোস্তফা হাসান ফিরোজ টিংকু মিলে প্রশাসনকে ভয় প্রদর্শন করে ম্যানেরজ করে পশুি হাটথেকে খাজনা আদায় করত। গরু প্রতি ১শত ৫০ টাকা আদায়ের কথা থাকলেও তা নামেনে গরু প্রতি আদায় করা হতো ১২শথেকে ২ হাজার টাকা। আদায় কৃত টাকার একটি অংশ সরকারী খাতে জমা দিয়ে সিংহ ভাগ টাকা এমপিসহ ২চেয়ারম্যান পকেটস্থ করতো বলে অভিযোগ রয়েছে।

গুত্রে আরও জানাগেছে, হাটটি এ বছর ডাক না হওয়ায় শার্শা উপজেলা প্রশাসন স্থানীয় বর্তমারচেয়ারম্যান আব্দুল খালেক, ইউনিয়ন ভুমি সহকারীসহ ৭ সদস্য বিশিষ্ঠ খাজনা আদায় কমিটি করে দেন। এরপর সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বাগআঁচড়া ও কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল ও মোস্তফা হাসান ফিরোজ টিংকু বল ও ভয় প্রদর্শন করে ঐ কমিটিকে কোন দিন খাজনা আদায় করতে হাটে নামতে দেয়নি।

এ ব্যাপাওে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী বলেন জনবল না থাকায় ও হাটের পরিবেশ স্বাভাবিক না হওয়ায় হাটটি বন্ধ রয়েছে। তিনি বলেন এই অবস্থায় হাটটি অবৈধ্য ভাবে দখল নিয়ে এলাকার একটি মহল ষড়যন্ত্র করছে। যে কারনে এই অবস্থায় হাটটি বন্ধ রাখা হয়েছে। ।

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit