বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

শার্শায় আফিল উইভিং জুট মিলে হামলা ভাংচুর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২১৬ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা : আওয়ামীলীগ সরকার পতনের ১৩ দিনের মাথায় ৮৫ যশোর ১ আসনের প্রভাবশালী আওয়ামীলীগের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনেরর আফিল উইভিং জুট মিলে ভাংচুর করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ১৮ আগষ্ট রবিবার সকাল সাড়ে ৮টার দিকে। এ সময় দূর্বৃত্তরা মিলের প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশ করে কয়েকটি স্থাপনার দরজা ও জানালার গ্লাস ভাংচুর করে। খবর পেয়ে তাৎক্ষনির শার্শা থানার পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

একাধিক সূত্রে জানাগেছে, গত ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর প্রভাব খাটিয়ে তখনকার উপজেলা ভাইস চেয়ারম্যান,এম পি’র পিএ আসাদুজ্জামান আসাদ ও শার্শার কিছু আওয়ামীলীগের নেতারা শার্শার চটকাপোতা ও শার্শা মৌজায় নাম মাত্র মুল্যে কয়েক একর ৩ ফসলী জমি ক্রয় করে। ক্রয়কৃত অনেক জমি এষনও রেজিষ্ট্রি হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া এখনও অনেকের জমির মুল্য পাইনি বলেও অভিযোগ রয়েছে। এখন সুযোগ বুঝে ক্ষতিগ্রস্থ ব্যাক্তি , তাদের স্বজনেরা ও তাদের গ্রামের সাধারন জনগন রবিবার সকালে তাদের পাওনা বুঝে পেতে জুট মিলে যায়। এসময কিছু লোক রাগে ও ক্ষোভে মিলের কিছু স্থাপনার দরজা ও জানালার গ্লাস ভাংচুর করে।এ ব্যাপারে জানতে চাইলে, আফিল উইভিং জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা তোফায়েল আহম্মেদ বলেন, বর্তমান এই মিলে প্রায় ৫ হাজার নারী/পুরুষ কর্মচারী ও কর্মকর্তা কর্মরত আছে।

তিনি বলেন রোববার সকাল সাড়ে ৮টার পরে এক দেড়শ জনের একটি দূর্বৃত্তদল মিলের মধ্যে প্রবেশ করে কিছু স্থাপনা ভাংচুর করেছে। যার মধ্যে রয়েছে দরজা ও জানালার গ্লাস, নির্মানাধীন মসজিদের একটি গ্লাসের দরজার এক অংশ ও এমপি শেখ আফির উদ্দিনের অফিস। তিনি বলেন দূর্বৃত্তরা কোন মালামাল লুট করে নিয়ে যায়নি। তিনি আরও বলেন কতৃপক্ষের নির্দেশে এখন মিল বন্ধ করা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামাল বলেন, সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনেরর আফিল উইভিং জুট মিলে হামলা চালিয়ে রোববার সকালে ভাংচুর করেছে দূর্বৃত্তরা।

এসময় দূর্বৃত্তরা মিলের দরজা ও জানালার গ্লাস, নির্মানাধীন মসজিদের একটি গ্লাসের দরজার এক অংশ ও শেখ আফির উদ্দিনের অফিস কক্ষ ভাংচুর করেছে। তিনি বলেন খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনা স্থলে গেলে দূর্বৃত্তরা পুলিশ দেখে পালিয়ে যায়। তিনি আরও বলেন এ ঘটনায় অভিযোগ। পেলে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit