মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার ফরিদপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম খান। মৃত দেড় বছরের রাবিয়া খাতুন খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনার খালিয়াজুরীর ফরিদপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রাবিয়া নানীর সাথে ছিল। শনিবার সন্ধ্যে ছয়টার দিকে নানী রাবিয়াকে রেখে বাড়ির সামনে ঘাটে শাক ধুইতে যান। ঘরে ফিরে শিশু রাবিয়াকে না পেয়ে খোজাঁখুজি শুরু করেন। স্থানীয় লোকজন অনেক খোজাঁখুজির পর বাড়ির সামনের হাওরের পানিতে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে। লেপসিয়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. সিরাজুল ইসলাম খান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল তৈরী করে শিশুটির বাবা মার আবেদনের প্রেক্ষিতে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit