সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ, আ.লীগ নেতা আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরকে আটক করেছে পুলিশ। গত ১২ আগস্ট রাতে জাহাঙ্গীর কবিরকে ফোন দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় কিছু নির্দেশনাও দেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) ভোরে নিজ বাসভবন আমতলার পাড় এলাকা থেকে ঢাকার একটি পুলিশ টিম তাকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলা এবং বিশৃঙ্খলা ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, ঢাকা থেকে পিবিআইর একটি টিম বরগুনায় এসে জাহাঙ্গীর কবিরকে আটক করেছে। 

গত ১২ আগস্ট রাতে ফোনালাপে জাহাঙ্গীরকে দলীয় বেশকিছু নির্দেশনা দেয়ার পাশাপাশি ১৫ আগস্ট শোক দিবসকে যথাযথ মর্যাদায় সঙ্গে পালন করার নির্দেশনা দেন। এ সময় শেখ হাসিনাকে দলীয় নেতাকর্মীদের প্রতি আস্থা রাখতে অনুরোধ করেন জাহাঙ্গীর কবির। 

এমনকি তাকে দেশে ফিরিয়ে আনতে সব কর্মসূচি নিয়ে মাঠে থাকার কথা জানান জাহাঙ্গীর। এ ঘটনার পরই আলোচনায় আসেন বরগুনার এই আওয়ামী লীগ নেতা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আটক জাহাঙ্গীর কবিরকে বরগুনা সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৪,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit