বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগর দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।সোমবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে জেলা শহরের টাউন হল মোড় এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিলে ছাত্রদল নেতাকর্মিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।  

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। এজন্য ছাত্রদল তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করে।  এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ চৌধুরী বাবু, নোয়াখালী শহর ছাত্রদলের আহ্বায়ক মো.ওয়াসিম, সদস্য সচিব মো.সজিব, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো.আকবর প্রমূখ। 

 

 

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit