বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা চাটখিল ও সোনাইমুড়ী থানা থেকে লুষ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে।সোমবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে এসব অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালী জেলা কমান্ড্যান্ট কার্যালয় থেকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। 
আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে এসব অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল হস্তান্তর করেন আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৮ আনসার ব্যাটালিয়ন পরিচালক ও নোয়াখালী জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) রোকসানা বেগম।সেনাবাহিনীর পক্ষ থেকে এসব অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল গ্রহণ করেন ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, নোয়াখালী আর্মি ক্যাম্পের উপ অধিনায়ক মেজর রিফাত আনোয়ার।
সোনাইমুড়ী থানার উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ৭.৬২ মি.মি রাইফেল ১টি, পিস্তল ২টি, পাইপন গান ১টি, পিস্তলের গুলি ১১ রাউন্ড, ৭.৬২ মি.মি রাইফেলের বুলেট ৬৩৫ রাউন্ড, রাবার কার্তুজ ৬৭টি, সীসা কার্তুজ ১২টি, হ্যান্ডকাপ ৩ সেট, টিয়ারশেল ৭টি, সাউন্ড গ্রেনেড ৪টি। চাটখিল থানার উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামালের মধ্যে রয়েছে শর্টগান ৫টি, ৭.৬২ মি.মি এসএমজি ১টি, সীসা কার্তুজ ২০টি, ৭.৬২ মি.মি রাইফেলের বুলেট ১২০ রাউন্ড, ৭.৬২ মি.মি এসএমজি ম্যাগজিন ১টি, টিআরশেল ৩টি, হ্যান্ডকাপ ৪ সেট, ওয়ারলেচ ১টি, ট্রাফিক সিগনাল লাইট ১টি, ওয়াকি টকির ব্যাটারি ১টি, হ্যান্ড মাইক ১টি, ল্যাপটপ ২টি, কীবোর্ড ১টি এবং মাইচ ১টি।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের সময় আনসার ব্যাটালিয়নের নোয়াখালী জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) রোকসানা বেগম বলেন, গত ৫ আগষ্ট চাটখিল ও সোনাইমুড়ি থানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের পর লুষ্ঠিত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলামান থাকবে। পাশাপাশি আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন থানা পাহারা, সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজ সহ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit