বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

সাবেক এমপিকে স্ত্রী ছেলেসহ কারাগারে প্রেরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউস এবং তাদের ছেলে আশীক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ আগ্ট) দুপুরের দিকে থানা-পুলিশ তাদেরর ৫৪ ধারায় আটক দেখিয়ে নথিপত্র হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আদালতে নথিপত্র উপস্থাপনের আগেই সকালে মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশীক আলীকে পুলিশ ও নৌবাহিনীর একটি বিশেষ দল হাতিয়া থেকে জেলা সদরে নিয়ে আসে। তাদের সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সুধারাম থানায় রাখা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।নোয়াখালী জজ আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বলেন, হাতিয়ার সাবেক দুই সংসদ সদস্য মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউস এবং তাদের ছেলে আশীক আলীকে আজ হাতিয়ার আদালতে উপস্থাপন করা হয়। আদালত শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।  পরিদর্শক শাহ আলম আরও বলেন, আটক দুই সাবেক সংসদ সদস্য ও তাদের ছেলের জন্য আদালতে জামিন আবেদন করা হয়নি।প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে নৌবাহিনীর হাতিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এক দল নৌ সেনা হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি থেকে আটক করেন। এরপর আজ সোমবার সকালে তাদেরর হাতিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৪,/রাত ১০:১০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit