বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় গাছের চারা ও স্কুলের বসার বেঞ্চ বিতরণ মাটিরাঙ্গায় দুই সপ্তাহ ব্যাপি গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত। অস্ট্রেলিয়ায় স্বপ্নের দিন বাংলাদেশের ক্ষতিপূরণের আশায় গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা॥ সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে “কাউবয় ফ্যাক্টরিতে” নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ নেত্রকোণায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে অর্থদণ্ড সহ কারাদণ্ড-৪ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর ঘরের মাঠে বিশ্বকাপ জিতেই ক্যারিয়ার শেষ করতে চান মিলার এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ মঙ্গলের সাধারণ পাথরের ভেতর পৃথিবীর মতো রত্নের খোঁজ পেল নাসা

ফুলবাড়ীতে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে বাড়ির দেওয়াল ভাংচুর 

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০৫
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা নূর মোহাম্মদের বাড়ির দেওয়াল ভেঙ্গে ফেলে দেন। কোটা আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষরা নূর মোহাম্মদের বাড়ির ২০ ফিট দেওয়াল ভেঙ্গে ফেলে দখলের চেষ্টা করেন। বাড়ির মালিক নূর মোহাম্মদ ১৯৭৩ইং সালে জায়গাটি কেনার পর সেখানে বসবাস করে আসছেন। গত ৩০/০৮/২০২৪ইং তারিখে প্রতিপক্ষরা সুযোগ বুঝে নূর মোহাম্মদের বাড়ির দেওয়ালটি ভেঙ্গে ফেলে দখলের চেষ্টা করেন। বাড়ির মালিক নূল মোহাম্মদ টিন দিয়ে ঘিরতে গেলেও তাকে ঘিরতে দেওয়া হয়নি।

এ ঘটনায় গত ১০/০৮/২০২৪ইং তারিখে ভেঙ্গে দেওয়া দেওয়ালের পাশে টিন দিয়ে ঘিরতে গেলে প্রতিপক্ষরা বাধা প্রদান করেন। এই ঘটনায় নূর মোহাম্মদের পুত্র মোঃ ইয়ামিন, কন্যা মোছাঃ শিরিন আক্তার, মোছাঃ নুরুন্নাহার পারভীন বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা মারপিট করেন। ঐ দিনেই মোঃ ইয়ামিন ও শিরিন আক্তার চিকিৎসার জন্য ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বর্তমানে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ সেনাবাহিনীর তদন্ত টীম কে অভিযোগ করলে তারা ঘটনাস্থলে যান এবং প্রতিপক্ষকে কাজ করতে নিষেধ করেন এবং দেওয়ালের ইট ফেরৎ দিতে বলেন। কিন্তু প্রতিপক্ষরা ইট ফেরত দেননি। এই ঘটনায় মোছাঃ শিরিন আক্তার জানান, প্রতিপক্ষরা আমাদেরকে দেওয়াল ভেঙ্গে ফেলে জায়গা দখল করার চেষ্টা করছে। আমরা অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছিনা। তারা এই ঘটনায় তদন্ত স্বাপেক্ষে ন্যায় বিচারের দাবি করছেন।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit