শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

পুলিশের সাথে সংহতি প্রকাশ করে চৌগাছায় শিবিরের মানববন্ধন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৯৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : পুলিশের সাথে সংহতি প্রকাশ করে যশোরের চৌগাছায় মানববন্ধন করেছে উপজেলা ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চৌগাছা শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেয়।

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালিন সময়ে দূর্বত্তরা নিরিহ পুলিশ সদস্যদের উপরে হামলা চালিয়ে হত্যা ও নির্যাতন চালিয়েছে। এ হত্যা ও নির্য়াতনের প্রতিবাদ জানিয়ে মানবন্ধনেঅংশগ্রহণ কারে শিবির ও সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা ছাত্রশিবিরে সভাপতি এম মেহেদী হাসান, সেক্রেটারী আবু সাঈদ, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু ইউসুফ, ছাত্রনেতা দেলোয়ার হুসাইন, আলফাজ হুসাইন, আফ্রিদি হাসান, জাহিদ হাসান, আদিব ফারহান প্রমুখ। এদিকে এ মানব বন্ধনে চৌগাছার ঐতিহ্যবাহী তরিকুল ইসলাম পৌর কলেজের শতশত শিক্ষার্থী অংশ নেন।

এ সময় বক্তরা বলেন, বাংলাদেশ পুলিশের সকল সদস্যরা আমাদের ভাই। তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। কোটা আন্দোলন চলাকালে এক শ্রেণির কুচক্রি মহল পুলিশের উপরে হামলা চালিয়ে হত্যা ও নির্যাতন করে। পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ভাই যদি ক্ষমতার অপব্যবহার করে থাকে সে দায়িত্ব তার। একজন পুলিশ সদস্যের ভুলের মাশুল সকলের উপরে চাপানো যাবেনা।

বক্তারা বলেন, যা হওয়ার হয়েগেছে এখন আমরা নতুন করে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বৈষম্য দুর করতেই আমাদের শত শত ভাই তাদের রক্তে কালো পিচের রাস্তা লাল করেছে। তাদের সেই রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ২০২৪। এখন পুলিশের উপরে অন্যায় অত্যাচার মেনে নেওয়া হবেনা। ছাত্ররা তাদের বুকের সাথে প্লকাটে “তামার আমার রক্ত লাল, পুলিশ ছাড়া দেশ অচাল, পুলিশ জনতা ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। এধরনে নানা শ্লোগান সম্বলতি প্লাকার্ড প্রদর্শন করে।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit