শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ ইরান অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে কাব্য কুহুকের ‘আবৃত্তি সন্ধ্যা’ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ধামরাইয়ে নদীতে গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্য ভুল ছিল: যুক্তরাষ্ট্র

ওষুধ বিক্রির প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখছেন শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : বরিশাল নগরের বিভিন্ন এলাকার ওষুধ বিক্রয়ের প্রতিষ্ঠানগুলো (দোকান) ঘুরে দেখছেন শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, এ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ওষুধের দোকানগুলোতে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করেন।

এসময় তারা নগরের হাসপাতাল রোড, কাঠপট্টি, সদর রোডসহ বিভিন্ন এলাকায় ওষুধ বিক্রয়ের প্রতিষ্ঠানগুলোতে গিয়ে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করেন। পাশাপাশি ওষুদের মেয়াদ ও দামের বিষয়েও তদারকি করেন। এসময় উপস্থিত ছিলেন রবিউল,তানহা,অন্যানা,আফসান,শোয়েব,খুশবুসহ শিক্ষার্থী নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শত শত প্রাণের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। এখন এই স্বাধীন দেশকে সুন্দরভাবে গড়ার স্বপ্ন যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর সেই লক্ষ্য নিয়ে ব্যবসা করার আহ্বান জানানো হয় ব্যবসায়ীদের।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit