শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্য ভুল ছিল: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর সিরিয়ার একটি পরিত্যক্ত সামরিক বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার পেছনে যে গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছিল, তা ভুল ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া-ইরাকবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক শনিবার এ তথ্য জানিয়েছেন।

পূর্ব ইদলিব প্রদেশের পরিত্যক্ত আবু আল-দুহুর সামরিক বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ব্যারাক বলেন, কেন এই হামলা চালানো হয়েছে, তা তিনি জানেন না। তবে এ বিষয়ে তাকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা তিনি প্রকাশ করতে পারেন।

ব্যারাক জানান, ইসরায়েল এমন গোয়েন্দা তথ্য পেয়েছিল যে তুরস্ক সিরিয়ার ওই বিমান ঘাঁটিতে সামরিক সরঞ্জাম স্থানান্তর করতে পারে। ইসরায়েল ওই তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করেছিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরে ওই গোয়েন্দা তথ্য যাচাই করে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে পরামর্শের পর তারা জানতে পারে, তুরস্ক ওই ঘাঁটিতে সামরিক সরঞ্জাম স্থানান্তর করছে—এমন দাবির সত্যতা নেই।

ব্যারাকের ভাষ্য, ইসরায়েলি সেনাবাহিনী, দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে ‘যোগাযোগের ভুল বোঝাবুঝি’ থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে।

তিনি আরও স্পষ্ট করে বলেন, ওই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা তুরস্ক—কাউকেই আগে থেকে জানানো হয়নি।

তুরস্কের সামরিক বাহিনীর প্রশংসা করে ব্যারাক বলেন, দেশটির সেনাবাহিনী ‘শক্তিশালী ও সাহসী’। এটি অত্যন্ত সুসজ্জিত এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে ভালোভাবে অবগত বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার কার্যালয় দাবি করেছিল, তুর্কি সেনারা ওই সামরিক ঘাঁটিতে অবস্থান নেয়ার চেষ্টা করছিল এবং দক্ষিণ দিকে অগ্রসর হয়ে সেখানে সামরিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর সিরিয়ার পূর্ব ইদলিব প্রদেশের পরিত্যক্ত আবু আল-দুহুর সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালায়।

সিরিয়ার এক কর্মকর্তা জানান, ইসরায়েলি যুদ্ধবিমান ঘাঁটিটিতে আটটি হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল রানওয়ে এবং একটি হ্যাঙ্গারের ভেতরে থাকা নিষ্ক্রিয় একটি স্থাপনা। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৬/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit