সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ক্রিকেটে সংস্কার নিয়ে আসিফের সঙ্গে কাজ করতে চান ফাহিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মিলে সরকারের সর্বস্তরে সংস্কার আনতে চান তারা। এরই অংশ হিসেবে ক্রীড়াঙ্গনেও সংস্কারের বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের সঙ্গে ক্রিকেটের সংস্কার নিয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছেন দেশের অন্যতম শীর্ষ ক্রিকেট কোচ নাজমূল আবেদীন ফাহিম।

আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট বোর্ডের সংস্কার নিয়ে ফাহিম বলেন, ‘এটা (রূপরেখা) নিয়েই তো আমরা বছরের পর বছর আমরা চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। কোন জায়গায় কী করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে। আমাদের কী রিসোর্স আছে যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করবো। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোন কারণ নেই।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চান জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীন ফাহিম, ‘যদি ইনপুট দেওয়ার সুযোগ থাকে, অবশ্যই অংশগ্রহণ করবো। শুধু আমার কথা নয়, যারা এসব বিষয়ে অবগত আছেন, তাদের কাছ থেকে আইডিয়া নেওয়া দরকার। তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হয়।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এখন কোনো খোঁজ নেই। শেখ হাসিনা সরকারের আমলে ক্রীড়ামন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। এমন পরিস্থিতিতে বিসিবির নেতৃত্বহীনতা নিয়ে ফাহিম বলেন, ‘সত্যিকার অর্থেই যারা ক্রিকেটে ভালো চায়, আর ক্রিকেট বাংলাদেশকে যেভাবে বিশ্বে প্রতিনিধিত্ব করে, এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোন উপায় নেই। এখানে সঠিক ব্যক্তিত্বের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আছে, দেশের বাইরে অনেক লোক আছে যারা যথেষ্ট অভিজ্ঞ।’

 

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit