মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

চট্টগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও উপস্থিতি কম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ :  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর আদেশে নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও উপস্থিতি কম দেখা গেছে। অভিভাবকরা সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিঘ্ন থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে সাহস পাচ্ছেন না।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সরকারি-বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম। অনেক প্রতিষ্ঠানে ক্লাস চললেও তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। নামিয়ে রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর ছবি।

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ উল হাছান চৌধুরী বলেন, দুই শিফটে ৭ হাজার শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে সব মিলিয়ে ২০০ জন এসেছে।

এদিন কলেজিয়েট স্কুলে প্রাতঃশাখায় ২ জন শিক্ষার্থী ক্লাসে এসেছে। একই চিত্র ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, নাছিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে।

নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানেও উপস্থিতি কম। রোববার (১১ আগস্ট) থেকে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে। জামালখান সেন্ট মেরীস স্কুলের এক শিক্ষার্থীর পিতা জয়নাল আবেদীন বলেন, অভিভাবকেরা উদ্বেগে আছে। তাই সন্তানকে স্কুলে পাঠাতে এখনো সাহস পাচ্ছে না।

এদিকে কলেজগুলোতেও নিরাপত্তার আশঙ্কায় শিক্ষার্থীর সংখ্যা কম দেখা গেছে। সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের স্নাতক শ্রেণির মানসুর শাকিল বলেন, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও কলেজে সবাই যাচ্ছে না। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনীতি দেখতে চায় না।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit