বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সরকার পতনের ১দফা দাবীতে আন্দোলনে উত্তাল ডোমার, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৬৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের ১দফা দাবীতে উত্তাল ডোমারের রাজপথ, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। ডোমার উপজেলা শাখার সমন্বয়ক মাহির মোহম্মদ মিলনের নের্তৃত্বে শরিফ, আসাদুল্লাহ, আসিব সরকারসহ অনেকে নের্তৃত্ব প্রদান করেন।

রোববার (৪ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকাল ১১টায় ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো ছাত্র-ছাত্রী কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি শহড়ের প্রধান প্রদক্ষিন করে। এ সময় বাজারের সমস্ত দোকান পাট বন্ধ হয়ে যায় এবং সরকার দলীয় কিছু পোস্টার, ফেস্টুন, ব্যানার ছিড়ে ফেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। আন্দোলনে শতশত অভিভাবক এবং সাধারণ মানুষ অংশ গ্রহন করেন।

মিছিলটি ডোমার বাজার দিয়ে থানার সামনে কিছু সময় অবস্থান নেয়। আন্দোলনকারীরা সেখান থেকে ফিরে এসে ডোমার বাজার রেলঘুন্টির মাঝখানে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করে। এতে করে আধাঘন্টা সময় ধরে যানচলাচল বন্ধ থাকে। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে উপস্থিত শিক্ষার্থীরা ১ দফা দাবীতে সরকারের পদত্যাগের জোর দাবী জানান। পরে বিক্ষোভ মিছিলটি শহীদ ধীরাজ ও মিজান স্মৃতি পাঠাগার থেকে ফিরে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে হৃদয়ে স্বাধীনতা চত্ত্বর থেকে নতুন কর্মর্মসূচির ঘোষনা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit