বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সেরা অধিনায়ক কে? দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা মার্কিন-ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম সাদিক কায়েমকে নিষিদ্ধ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি সাকিবের দলে হেলস-রয়, ড্রাফট শেষে পূর্ণাঙ্গ স্কোয়াড ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান পদ্মায় বাসডুবি / ৪০ জনের মরদেহ পানির নিচে : ফায়ার সার্ভিস

কলম্বোর রুদ্ধশ্বাস লড়াইয়ে তীরে গিয়েও জয়বঞ্চিত ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : কলম্বোয় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২ আগস্ট) ২৩১ রান তাড়া করতে নেমে ৪৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রানে থামে ভারত। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩০ করেছিল শ্রীলঙ্কা। ফলে সিরিজের প্রথম ম্যাচটি ফলাফলশূন্য থেকেই শেষ হলো।

এদিন রান তাড়ায় নেমে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন অধিনায়ক রোহিত। টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংয়ে ৩৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় তুলে নেন ফিফটি। অপরপ্রান্তে অবশ্য দেখেশুনে খেলে যান শুভমান গিল। ১৩তম ওভারে গিয়ে দলীয় ৭৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৩৫ বলে ১৬ রান করে আউট হন গিল। ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে কিছুক্ষণ পর মাঠ ছাড়নে রোহিতও।
লঙ্কানদের তোপে এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত। ১৩২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেখান থেকে লোকেশ রাহুলের ৩১, অক্ষর প্যাটেলের ৩৩ আর শিবাম দুবের ২৫ রানের ইনিংসে ঘুরে দাঁড়িয়ে জয়ের কাছাকাছি পৌঁছে যায় সফরকারীরা। ৪৭.৩ ওভারে স্কোর লেভেলের পর যখন আর ১ রানেই জয় নিশ্চিত হবে তখনই চমক দেখান আসালাঙ্কা। লঙ্কান অধিনায়কের ঘূর্ণিতে পরপর দুই বলে এলবিডব্লিউ হন দুবে ও আর্শদীপ সিং। রিভিউ নিয়েও তারা বাঁচতে পারেননি। তাতে জয় বঞ্চিত হয় ভারত। লঙ্কানদের হয়ে ৩টি করে উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চারিথ আসালাঙ্কা।
 
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাথুম নিসাঙ্কা ও দুনিথ ভেল্লালাগের ফিফটিতে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৩০ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ৭৫ বলে ৯ চারের মারে ৫৬ রানের ইনিংসে শুরুর ভিতটা ঠিক রেখেছিলেন নিসাঙ্কা। আর ৬৫ বলে ৭ চার ও ২ ছক্কার মারে অপরাজিত ৬৭ রানের ইনিংসে দলকে লড়াই করার পুঁজি এনে দেন ভেল্লালাগে। ক্যারিয়ারের ২২তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে এদিন প্রথম ফিফটির দেখা পেয়েছেন তিনি।
 
ভারতের পক্ষে বল হাতে সবাই ছিলেন দারুণ ছন্দে। তবে উইকেট আর ইকোনমিতে এদিন সবার সেরা ছিলেন অক্ষর প্যাটেল। ১০ ওভার বল করে মাত্র ৩৩ রান খরচায় ২ উইকেট নিয়েছেন তিনি। প্রথম ম্যাচটি টাই হওয়ায় সিরিজ জিততে বাকি দুই ম্যাচেই জয় পেতে হবে কোনো এক দলকে। নয়তো সিরিজ শেষ হবে সমতায়।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit