বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার

নোয়াখালীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৮৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি চালকসহ আরও ২ সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়।নিহত শিশুর নাম মো.হামজা (৭মাস)। সে উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামের মো.শাহাদাত হোসেনের ছেলে।শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে সোনাইমুড়ী বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা বেগমগঞ্জের চৌরাস্তার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে সিএনজিটি নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭০৬) সিএনজিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে গেলে চালক আব্দুর রহীম (৩২) সহ তিন সিএনজি আরোহী গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হামজাকে মৃত ঘোষণা করে। পরে নিহত শিশুর মা নাহিদ আক্তার (৩২) সহ গুরুত্বর আহত তিনজনক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ ঘটনায় সিএনজিতে থাকা তিন যাত্রীসহ চালক গুরুত্বর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৪,/রাত ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit