মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

খান ইউনুস থেকে সরে গেছে ইসরায়েলি সেনা, ৪২ মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় মূল শহর খান ইউনুস থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা। এরপর স্থানীয় বাসিন্দারা সেখানে ফিরতে শুরু করেছেন। শহরে ফিরে অনেকেই দেখেছেন, তাদের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কারো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক সপ্তাহ ধরে শহরটি অধিকৃত করে রাখে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, হামাসের সদস্যরা যাতে ফের সংগঠিত না হতে পারে, সে কারণে তারা শহরটি দখলে রেখেছিল।

মঙ্গলবার (৩০ জুলাই) ইসরায়েলি সেনারা খান ইউনুস থেকে সরে গেলে স্থানীয় বাসিন্দারা সেখানে ফিরতে শুরু করেন। কেউ কেউ পায়ে হেঁটে, কেউ কেউ গাধায় টানা গাড়ি করে শহরে আসেন।

অন্যদিকে, ইসরায়েলি সেনারা জানিয়েছেন, এক সপ্তাহ ধরে তারা খান ইউনুসে অভিযান চালিয়ে দেড়শ বন্দুকধারী ফিলিস্তিনিকে হত্যা করেছে। এসময় তারা হামাসের ব্যবহৃত টানেল ধ্বংস করেছে এবং অনেক অস্ত্র জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা খান ইউনুসের বানি সুহাইলার মূল কবরস্থানটি বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে। ইসরায়েলি সেনাদের মূল লক্ষ্য ছিল অভিযান চালানো। বিশেষ করে রাস্তার পাশের বাড়িগুলোতে তল্লাশি করা।

খান ইউনুসের স্থানীয় বাসিন্দা ইতিমাদ আল-মাসরি সাংবাদিকদের বলেন, আমি ফিরে এসেছি এবং আল্লাহ’র ওপর আমার বিশ্বাস ছিল। আমার জানা ছিল না যে, আমি বেঁচে ফিরবো নাকি মারা যাবো!

ইতিমাদ আল-মাসরি অন্তত ৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে নিজ এলাকায় ফেরেন। তিনি বলেন, এত ভোগান্তির পরেও আমরা ধৈর্য ধরে রেখেছি এবং আল্লাহ চাইলে আমরা জয়লাভ করবো।

ওয়ালিদ আবু নাসাইরা বলেন, আমরা আশা করি, যুদ্ধবিরতি কার্যকর হবে এবং পরিস্থিতি ফের স্বাভাবিক হবে। আমরা নিরাপদে এলাকায় বসবাস করতে পারবো।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit