বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সেরা টাইমিং করেও ৭৯ জনের মধ্যে ৬৯তম বাংলাদেশি সাঁতারু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : ১০০ মিটার ফ্রি স্ট্যাইল সাঁতারের দ্বিতীয় হিটে আজ মঙ্গলবার (৩০ জুলাই) পুলে নেমেছিলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। সেই হিটে ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আটজনে পঞ্চম হয়েছেন তিনি। সব মিলিয়ে ১০ হিট অংশ নেয়া ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়েছেন বাংলাদেশের এই সাঁতারু। টাইমিং অনুযায়ী সেরা ১৬জন সেমিফাইনালে জায়গা পেয়েছেন।

হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। তার টাইমিং ৪৭.৫৭ সেকন্ড। সেরা ১৬ এর শেষজন হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয়া দক্ষিণ কোরিয়ার সুন-উ হোয়াং নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড। বাংলাদেশের সাঁতারু সেমিফাইনাল পর্যায় থেকে পিছিয়ে ৪.৬৯ সেকেন্ডের ব্যবধানে।

১০০ মিটার ফ্রি স্ট্যাইলে নিজের সেরা টাইমিং করতে পেরেছেন রাফি। এই ইভেন্টে তার আগের সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। প্যারিসে আজ ৫৩.১০ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। তার টাইমিং কমেছে .০২ সেকেন্ড। আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে থাকলেও উন্নতি করতে পারায় তিনি উচ্ছ্বসিত।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit