আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে নতুন করে ছাগলের প্লেগ গ শনাক্ত হয়েছে। ফলে খামার থেকে ছাগল বা ভেড়া অন্য কোথাও নেওয়া অর্থাৎ চলাচল নিষিদ্ধ করেছে দেশটি। সোমবার (২৯ জুলাই) গ্রিসের কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ভাইরাসটি মানবদেহে আক্রমণ করতে পারে না। তবে ছাগল বা ভেড়ার মধ্যে এটি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। এক্ষেত্রে আক্রন্তদের মধ্যে ৭০ শতাংশের মৃত্যু হতে পারে। কৃষি মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, কেন্দ্রীয় থেসালি অঞ্চলের প্রায় আট হাজার পশুকে মেরে ফেলা হয়েছে। তাছাড়া দুই লাখের পরীক্ষা করা হয়েছে। ১১ জুলাই সেখানে প্রথম ভাইরাসটি শনাক্ত হয়।
সূত্র: রয়টার্স
কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/রাত ৯:০৫